মজুরিকাঠামো বাস্তবায়িত হলে শ্রম অসন্তোষ কমবে দক্ষতা বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গতকাল মঙ্গলবার নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর এক মতবিনিময় সভায় বলা হয়েছে, নতুন মজুরিকাঠামো বাস্তবায়িত হলে শ্রমিকদের দক্ষতা বাড়বে ও শ্রম অসন্তোষ কমবে।বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) ‘নতুন ন্যূনতম মজুরিকাঠামো বাস্তবায়ন ও গুরুত্ব’ শীর্ষক এই মতবিনিময় সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে নারায়ণগঞ্জের সহকারী শ্রম পরিচালক হাবিবা সুলতানা, আঞ্চলিক শ্রম পরিদর্শক জাকির হোসেন, বিকেএমইএর সহসভাপতি মো. হাতেম, সিনিয়র সোশ্যাল কমপ্লায়েন্স অফিসার মো. মিজানুর রহমান, পরিচালক আবু আহমেদ সিদ্দিক, মো. মনসুর আহমেদ, শামীম আহমেদ, খাজা আজিজুল হক, মো. শফিকুজ্জামান, গোলাম জাকারিয়া ভূঁইয়া, সৈয়দ হোসেন সরকার, খন্দকার মোফাছে্ছল উদ্দিন আহমেদ, শ্যামল কুমার সাহা, ফারুক বিন ইউসুফ ও সোশ্যাল কমপ্লায়েন্স সেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল বিকেএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।