মঞ্চে মূর্ছা গেলেন বিএমডব্লিউর প্রধান নির্বাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলন মঞ্চে (ওপর থেকে নিচে) পড়ে যান বিএমডব্লিউর প্রধান নির্বাহী হ্যারাল্ড ক্রুগনার। এরপর তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করেন এবং অন্যরা তাঁর সহযোগিতায় এগিয়ে আসেন l ছবি: এএফপি
সংবাদ সম্মেলন মঞ্চে (ওপর থেকে নিচে) পড়ে যান বিএমডব্লিউর প্রধান নির্বাহী হ্যারাল্ড ক্রুগনার। এরপর তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করেন এবং অন্যরা তাঁর সহযোগিতায় এগিয়ে আসেন l ছবি: এএফপি

জার্মানির বিশ্বখ্যাত গাড়িনির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউর প্রধান নির্বাহী হ্যারাল্ড ক্রুগনার গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে আচমকা মঞ্চে পড়ে মূর্ছা যান।
জার্মানিরই ফ্রাঙ্কফুর্ট শহরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনী উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে বিএমডব্লিউ সংবাদ সম্মেলনটি বাতিল করে।
বিএমডব্লিউর একজন মুখপাত্র বলেন, হ্যারাল্ড ক্রুগনারকে প্রদর্শনী এলাকাতেই একজন চিকিৎসক দেখেছেন। এক বিবৃতিতে বিএমডব্লিউ জানিয়েছে, ক্রুগনারের অবস্থা স্থিতিশীল আছে এবং তিনি সেরে উঠছেন। রক্ত সঞ্চালনে সমস্যার কারণে ক্রুগনার মূর্ছা যান।
৪৯ বছর বয়সী হ্যারাল্ড ক্রুগনার গত মে মাসে বিএমডব্লিউর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি কোম্পানিটির উৎপাদন কার্যক্রমের প্রধান ছিলেন।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল