মটোরলা বাজারে নিয়ে এল নতুন চারটি হ্যান্ডসেট
বিশ্বের শীর্ষস্থানীয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মটোরলা বাজারে নিয়ে এসেছে জনপ্রিয় মটোটিএম ডব্লিউএক্স সিরিজের চারটি এন্ট্রি লেভেল ফোনসেট।এখন মটোটিএম ডব্লিউএক্স সিরিজের স্টাইলিশ ডব্লিউএক্স১৬১ ও ডব্লিউএক্স১৮১ ক্যান্ডিবার হ্যান্ডসেটে এফএম রেডিও ও টর্চ লাইট পাওয়া যাবে। অপরদিকে ডব্লিউএক্স২৯০ ও ডব্লিউএক্স২৯৫ সেট দুটিতে থাকছে ডিজিটাল ক্যামেরা, ব্লু টুথ, ইন্টিগ্রেটেড এমপি থ্রি প্লেয়ার এবং ২ জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি। এ ছাড়া থাকছে জিপিআরএস প্রযুক্তি। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।নতুন এই সেটগুলো বাজারজাতকরণ উপলক্ষে মটোরলা মোবাইল ডিভাইসের ভাইস প্রেসিডেন্ট, বিপণন (ইউরোপ, মিডল ইস্ট, আফ্রিকা, রাশিয়া, এশিয়া) অ্যান্ড্রু মর্লি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের আনাচকানাচে মোবাইল যোগাযোগ (কমিউনিকেশন) ছড়িয়ে দেওয়া।’ এ চারটি নতুন হ্যান্ডসেট কথা বলা, বার্তা আদান-প্রদান, ছবি তোলা ও গান শোনার ক্ষেত্রে সুবিধা দেবে। তিনি আরও বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে সেটগুলোর ক্ষেত্রে এক বছরের প্রতিস্থাপন (রিপ্লেসমেন্ট) ওয়ারেন্টি দিচ্ছি।’