মটোরোলার বিরুদ্ধে মাইক্রোসফটের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল নির্মাতা কোম্পানি মটোরোলার বিরুদ্ধে মেধাসত্ত্ব লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আদালতে মামলা করেছে মাইক্রোসফট করপোরেশন। এর পাশাপাশি তারা আন্তর্জাতিক বাণিজ্য কমিশনেও মটোরোলার বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছে।মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হচ্ছে, মটোরোলা ফোনে ব্যবহূত গুগলের এনড্রয়েট সফটওয়্যারটি মাইক্রোসফটের প্রযুক্তির ওপর ভিত্তি করে করা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে ই-মেইল, দিনপঞ্জি এবং যোগাযোগ সমন্বয়ের কাজ করা হয়। মাইক্রোসফট আরও জানিয়েছে, মটোরোলা তাদের কিছু মোবাইল প্রযুক্তি ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্যবহারের জন্য লাইসেন্স করেছিল। কিন্তু লাইসেন্স নবায়ন না করে তারা এখনো সেই প্রযুক্তি ব্যবহার করছে।—বিবিসি অনলাইন