মডার্ন স্টিল-লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার সিদ্ধান্ত নিয়েছে মডার্ন স্টিল মিলস লিমিটেড। এর অংশ হিসেবে আইপিও ইস্যু ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান ও লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী (সিইও) হাছান জাবেদ চৌধুরী সম্প্রতি এক চুক্তিতে সই করেন। এ-সংক্রান্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মডার্ন স্টিলের চেয়ারম্যান মাকসুদুর রহমান, পরিচালক মারজানুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা ওবায়দুর রহমান, লঙ্কাবাংলা ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী, লঙ্কাবাংলা সিকিউরিটিজের সিইও মো. খায়রুল আনাম, লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টের ডেপুটি সিইও খন্দকার কায়েস হাসান ও হেড অব প্রাইমারি মার্কেট অপারেশন আদনান মাহমুদ। বিজ্ঞপ্তি।