মডেম রাউটারের দাম বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট সংযোগ করতে মডেম ব্যবহার করতে হয়। এটি একটি ছোট যন্ত্রাংশ। কিন্তু এখন থেকে বিদেশি মডেমের ওপর আমদানিতে খরচ বাড়বে। মডেমের ওপর আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করেছেন অর্থমন্ত্রী। তাই ভোক্তা পর্যায়ে মডেমের দাম বাড়তে পারে। একই সঙ্গে রাউটারের আমদানি শুল্কও একই হারে বৃদ্ধি করা হয়েছে। রাউটার দিয়ে একই সঙ্গে একাধিক ইন্টারনেট সংযোগ দেওয়া হয়।