প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার এএফসি ফার্মেসিকে মডেল ফার্মেসি হিসেবে উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। ফার্মেসিটিতে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে ওষুধ ক্রয় করে তা সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। দিনরাত যেকোনো সময় ফার্মেসি খোলা থাকে এবং ২৪ ঘণ্টা মোবাইল অ্যাপের মাধ্যমে ওষুধের অর্ডার দেওয়া যায়। এ ছাড়া রয়েছে হোম ডেলিভারির সুবিধাও। উদ্বোধনী অনুষ্ঠানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মুস্তাফিজুর রহমান, তালুকদার আবদুল তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি