মডেল ফার্মেসির স্বীকৃতি পেল স্কয়ার হাসপাতালের ফার্মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে খুচরা ওষুধ বিক্রয় নিয়ে সরকারের কার্যক্রমের অংশ হিসেবে ‘ডিজাইনিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি ফর অ্যাক্রিডিটেড ড্রাগ সেলার মডেল বাংলাদেশ’ শিরোনামে একটি প্রকল্প চলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। প্রকল্পটি দেশের যেকোনো স্থানে ফার্মেসি স্থাপনের রূপরেখা প্রদান করে থাকে। এ রূপরেখার অধীনে গত শনিবার স্কয়ার হাসপাতালের ফার্মেসিগুলো মডেল ফার্মেসির স্বীকৃতি পেয়েছে। সেটি পূর্ণতা পায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানের উদ্বোধনের মাধ্যমে। বিজ্ঞপ্তি