মণিপুরি তাঁতবস্ত্র উন্নয়নে কমলগঞ্জে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মণিপুরি তাঁতবস্ত্র উন্নয়ন ও বাজারজাতকরণের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মণিপুরি মহিলা তাঁতিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা গত শুক্রবার কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।মণিপুরি আদিবাসী ফোরাম নেতা সমরজিত সিংহের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ঋণ বিভাগের প্রধান সুকোমল সিংহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের সিলেট বিভাগীয় আঞ্চলিক প্রধান শফিক উল্যা খান, ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক দেলওয়ার হোসেন, মুসলিম মণিপুরী নেতা আবদুল মজিদ চৌধুরী, সাংবাদিক মুজিবুর রহমান ও সুব্রত দেব রায় চৌধুরী।সভায় সুকোমল সিংহ চৌধুরী বলেন, আগামী ৭ এপ্রিল ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে কমলগঞ্জে ১০০ জন মণিপুরি ও ত্রিপুরি তাঁতিদের মধ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। মতবিনিময় সভায় বক্তব্য দেন মুসলিম মণিপুরি তাঁত-উদ্যোক্তা বিলকিস বেগম, মণিপুরি মহিলা তাঁতি সৌদামনী শর্মা, বিম্পল সিংহ ভোলা ও ত্রিপুরি সমপ্রদায়ের নেতা পরীক্ষিত দেব বর্মণ।