মণিপুরি পণ্য রপ্তানিতে প্রণোদনার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মণিপুরি উদ্যোক্তাদের পণ্য রপ্তানিতে প্রণোদনা ও বিশেষ প্রশিক্ষণ প্রদানের আহ্বান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও সিলেট চেম্বারের যৌথ উদ্যোগে গত শনিবার অনুষ্ঠিত রপ্তানিবিষয়ক এক সেমিনারে ব্যবসায়ীরা এ আহ্বান জানান।
সেমিনারে সিলেট থেকে রপ্তানি বাড়াতে বিমানের ভাড়া কমানো; শেওলা ও তামাবিল স্থলবন্দর এবং ওসমানী বিমানবন্দরে গুদাম নির্মাণ; রপ্তানি পণ্য পরীক্ষার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অথবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলকে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।
চেম্বার ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এতে সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ, জ্যেষ্ঠ সহসভাপতি মামুন কিবরিয়া, রপ্তানি উপকমিটির আহ্বায়ক হিজকিল গুলজার, ইপিবির সিলেট বিভাগীয় উপপরিচালক আলতাফ হোসেন ভূঁইয়া, স্থানীয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের সহকারী কমিশনার ওমর মবিন, সিলেট বিসিকের উপমহাব্যবস্থাপক এ কে এম আবদুল হাই প্রমুখ বক্তব্য দেন।