মতলব উত্তরে সেচ প্রকল্প চালু করলেন এলাকার কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের শিবচর, চরপাথালিয়া, আমুয়াকান্দি, তাতুয়াসহ কয়েকটি এলাকার কৃষক তাঁদের জমি সেচযোগ্য করে তোলার লক্ষ্যে একটি প্রকল্প চালু করেছেন। এটির নাম দেওয়া হয়েছে পূর্বাচল সেচ প্রকল্প।বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও এলাকার লোকজনের আর্থিক সহায়তায় প্রকল্পটি চালু করা হয়। এর ফলে এক হাজার হেক্টর অনাবাদী জমিতে সেচসুবিধা পাওয়া যাবে এবং উত্পাদনও বাড়বে।এসব এলাকা একটু উঁচু বলে কৃষকেরা ২২ বছর ধরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি সরবরাহ পাচ্ছিলেন না।চাঁদপুর-২ আসনের সাংসদ এয়ার ভাইস মার্শাল (অব.) এম রফিকুল ইসলাম গত রোববার প্রকল্পটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলার চেয়ারম্যান মো. মিজানুর রহমান, আওয়ামী লীগের নেতা মনির হোসেন খান, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের কৃষক ফেডারেশনের সভাপতি মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল, চাঁদপুর পল্লি বিদ্যুত্ সমিতির মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম, বিএডিসির সহকারী পরিচালক স্বপন কুমার হাওলাদার। এতে সভাপতিত্ব করেন পূর্বাচল সেচ প্রকল্পের সভাপতি মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম পাটোয়ারী।