মতলবে পূবালী ব্যাংকের গ্রাহক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে গত রোববার সন্ধ্যায় পূবালী ব্যাংক লিমিটেড এক গ্রাহক সমাবেশের আয়োজন করে। ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের চাঁদপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন। গ্রাহক আবুল খায়ের সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে ব্যাংকের এই শাখার বিদায়ী ব্যবস্থাপক মহসীন সরকার, বর্তমান ব্যবস্থাপক রুহুল আমিন, কর্মকর্তা মাহবুবুল আলম, প্রভাষক জাকির হোসেন, চন্দন কুমার, মো. রুহুল আমিন প্রমুখ বক্তব্য দেন।সমাবেশে ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপক মহসীন সরকারকে বিদায় এবং নতুন ব্যবস্থাপক রুহুল আমিনকে বরণ করে নেওয়া হয়।