মতিউর রহমান বিমামার সভাপতি, সম্পাদক একরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিমামা) সভাপতি নির্বাচিত হয়েছেন উত্তরা মোটর করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন টিভিএস অটো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেন। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে বিমামার সাধারণ সভায় সব সদস্যের উপস্থিতিতে কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি