মতিঝিলে এনসিসি ব্যাংক ভবনে এটিএম চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে এনসিসি ব্যাংক লিমিটেড আরও একটি এটিএম বুথ চালু করেছে। ঢাকার মতিঝিলে এনসিসি ব্যাংক ভবন শাখায় সম্প্রতি এই এটিএম চালু করা হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই এটিএম উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, এনসিসি ব্যাংক ভবন শাখার ব্যবস্থাপক তানভীর আহমেদ সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।