মদিনায় এমিরেটস দৈনিক ফ্লাইট চালু করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমিরেটস এয়ারলাইন আগামী ৩১ অক্টোবর থেকে সৌদি আরবের মদিনায় দৈনিক একটি করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে মদিনায় এমিরেটসের সপ্তাহে চারটি ফ্লাইট চালু রয়েছে। নতুন ফ্লাইটগুলো চালু হলে সৌদি আরবের চারটি গন্তব্যে ফ্লাইটসংখ্যা ২৮-এ দাঁড়াবে এবং পরিবহনক্ষমতা ১৫ শতাংশ বৃদ্ধি পাবে।এ প্রসঙ্গে এমিরেটসের মধ্যপ্রাচ্য, গালফ ও ইরানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল অপারেশন্স) আহমেদ খুরি বলেন, ‘সৌদি আরব এমিরেটসের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার।’ এয়ারবাস এ-৩৩০-২০০ বিমানের সাহায্যে মদিনায় ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস, যাতে ১২টি প্রথম, ৪২টি বিজনেস ও ১৮৩টি ইকোনমি ক্লাস আসন রয়েছে। বিজ্ঞপ্তি।