মধুখালীতে তিন দিনের কৃষি ও প্রাণিসম্পদ মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য প্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলা-২০১০ শুরু হয়েছে।এতে কৃষি, প্রাণিসম্পদ, মৎস্যপ্রযুক্তি ও ফলদ বৃক্ষের ৩০টি স্টল রয়েছে।গতকাল রোববার এই মেলার উদ্বোধন করেন বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী আসনের সাংসদ আবদুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান, ভাইস চেয়ারম্যানদ্বয় আবু সাঈদ মিয়া ও সুরাইয়া সালাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা শংকর চন্দ্র ভৌমিক।আবদুর রহমান বলেন, কৃষকদের ওপর কোনো ভোগান্তি ও অবহেলা সহ্য করা হবে না।