মধুমতি ও যমুনা ব্যাংকের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুমতি ব্যাংক লিমিটেড এবং যমুনা ব্যাংক লিমিটেড সম্প্রতি বৈদেশিক রেমিট্যান্স বিতরণবিষয়ক একটি সমঝোতা স্মারকে সই করেছে। যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মিজানুর রহমান এবং যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলমের উপস্থিতিতে মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম এবং যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দিন আহমেদ চুক্তিতে স্বাক্ষর ও নথি বিনিময় করেন। এ সময় মধুমতি ব্যাংকের হেড অব আইডি ফাহমিদা সাঈদ সাকীসহ উভয় ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।