মধুমতি ব্যাংকের এমডি-সিইও হলেন মিজানুর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মিজানুর রহমান।এর আগে মিজানুর রহমান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি), বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) ও জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।সোনালী ব্যাংকে যোগ দেওয়ার মধ্য দিয়ে মো. মিজানুর রহমানের ব্যাংকিং কর্মজীবনের শুরু হয়। দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হন এবং দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ে নানা সেমিনার ও প্রশিক্ষণে অংশ নেন। বহির্বিশ্বে ব্যাংকিং পরিচালনায় তাঁর নয় বছরের অভিজ্ঞতা রয়েছে। বিজ্ঞপ্তি।