প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুমতি ব্যাংকের কার্যনির্বাহী কমিটির ২৭তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। উপস্থিত ছিলেন কমিটির সদস্য সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. মকবুল হোসেন, লা-বীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, শারমীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন, বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ূন কবির এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। বিজ্ঞপ্তি।