মধুমতি ব্যাংকের নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. সফিউল আজম
মো. সফিউল আজম

মো. সফিউল আজম সম্প্রতি মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি এই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৯১ সালে তিনি এবি ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগ দেন।
বিজ্ঞপ্তি