মধুমতি ব্যাংকের শাখা কেরানীগঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুমতি ব্যাংকের ১২তম শাখা গতকাল বৃহস্পতিবার কেরানীগঞ্জের আগানগরে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে নূর তাপস। ব্যাংকের অন্য স্পনসরদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শওকত আলী ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজমসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।