মধ্য বাড্ডায় আয়কর স্পট অ্যাসেসমেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববার রাজধানীর মধ্য বাড্ডায় হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির কার্যালয়ে ঢাকার কর অঞ্চল-৫ আওতাভুক্ত সার্কেল-৫৪-এর একটি স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়।এতে বাড্ডা এলাকার ৬০ জন ব্যবসায়ী এক লাখ ২০ হাজার টাকা কর পরিশোধ করে আয়করের আওতাভুক্ত হন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিদর্শী যুগ্ম কর কমিশনার সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দোকান মালিক সমিতির কর্মকর্তা গোলাম মাসরুর শাহীন। সভাপতিত্ব করেন সার্কেল-৫৪-এর সহকারী কর কমিশনার আবদুল কুদ্দুস। অনুষ্ঠান পরিচালনা করেন কর পরিদর্শক মো. আবদুল করিম বেপারী। বিজ্ঞপ্তি।