প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা–চট্টগ্রাম হয়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাসকাটের পথে ডানা মেলেছে রিজেন্ট এয়ারওয়েজ। ১৮৩ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এ পথে সপ্তাহে চার দিন উড্ডয়ন কার্যক্রম চলছে এ বিমান সংস্থার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সম্প্রতি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারের নতুন উড্ডয়ন কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব এস এম গোলাম ফারুক, বাংলাদেশে ওমানের রাষ্ট্রদূত ওমর বিন মোহাম্মদ বিন রামাধান আলবালুসি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, রিজেন্ট এয়ারের চেয়ারম্যান ইয়াসিন আলী, ব্যবস্থাপনা পরিচালক মাসরুফ হাবিব ও চিফ অপারেশনাল অফিসার আশিস রায় চৌধুরী।
বিজ্ঞপ্তি