মনিটর সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনিটর সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতায় বিজয়ী হলেন ঢাকার ফরিদা পারভিন। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে ঢাকার মাসুমা আলী ও শারমিন রহমান।রাজধানীর একটি হোটেলে গত রোববার রন্ধন-প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘মনিটর সেরা রন্ধনশিল্পী ২০১১’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সপ্তমবারের মতো এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে বাছাইকৃত ১০ জন রন্ধনশিল্পী অংশ নেন।প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।প্রতিযোগিতার বিজয়ী-সেরা রন্ধনশিল্পী একটি ক্রেস্ট, নগদ অর্থ, ঢাকা-দুবাই-ঢাকা টিকিটসহ বিভিন্ন পুরস্কার লাভ করেন।প্রথম ও দ্বিতীয়রানারআপ যথাক্রমে ঢাকা-কলকাতা-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিটসহ অন্যান্যপুরস্কার লাভ করেন।প্রসঙ্গত, দেশের রন্ধন-প্রতিভাদের খুঁজে বের করতে ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর ২০০৮ সাল থেকে ‘মনিটর সেরা রন্ধনশিল্পী’ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বিজ্ঞপ্তি।