মনিটর সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতার জন্য রেসিপি আহ্বান
‘মনিটর সেরা রন্ধনশিল্পী-২০১১’ প্রতিযোগিতা শুরু হয়েছে। শীর্ষস্থানীয় ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর এবার সপ্তমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করছে।দেশের যেকোনো অঞ্চল থেকে আগ্রহী রন্ধনশিল্পীরা তাঁদের পছন্দের রেসিপি পাঠিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। একজন প্রতিযোগীকে ‘মেইন ডিস’ ও ‘ভেজিটেবল ডিস’ এ দুটি বিভাগে রেসিপি পাঠাতে হবে। তবে প্রতিযোগীরা ইচ্ছা করলে একাধিক রেসিপিও পাঠাতে পারবেন।বিশিষ্ট পুষ্টিবিদ সিদ্দিকা কবীরের নেতৃত্বে একটি শক্তিশালী জুরি কমিটি পাঠানো রেসিপিগুলো বিবেচনা করে ১০ জন প্রতিযোগীকে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন। চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলতি বছরের শেষদিকে ঢাকায় অনুষ্ঠিত হবে। বিজয়ীরা নগদ অর্থ, ঢাকা-দুবাই-ঢাকা বিমান টিকিটসহ অন্যান্য পুরস্কার পাবেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য রেসিপি পাঠানোর শেষ তারিখ আগামী ২০ নভেম্বর। আগ্রহী প্রতিযোগীরা বিস্তারিত তথ্যের জন্য দি বাংলাদেশ মনিটর, সিটি হার্ট (দশম তলা), ৬৭ নয়াপল্টন, ঢাকা, ফোন-৯৩৩৪৯৬৩, ৯৩৩০৬৭৬ নম্বরে যোগাযোগ করতে পারেন। বিজ্ঞপ্তি।