মন্দা থেকে বেরিয়ে এল থাইল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের অর্থনীতি মন্দা থেকে বেরিয়ে এসেছে। দেশটির সরকারি পরিসংখ্যানে এই অবস্থারই প্রতিফলন ঘটেছে।দেশটির জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত বছরের (২০১০) শেষ প্রান্তিকে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বরে থাইল্যান্ডের অর্থনৈতক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে এক দশমিক ২০ শতাংশে।গত বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) থাইল্যান্ডের মোট দেশজ উৎ পাদন দশমিক ৬০ শতাংশ হারে কমে যায়। আর পরের প্রান্তিকে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড সংকুচিত হয় দশমিক ৩০ শতাংশ হারে।পরপর দুই প্রান্তিকে প্রবৃদ্ধি নেতিবাচক হওয়ায় দেশটি মন্দার মধ্যে নিমজ্জিত হয়েছে বলে ধরে নেওয়া হয়।তবে শেষ প্রান্তিকে অর্থনীতি স্বল্প হারে প্রবৃদ্ধি নিয়েও ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে মূলত রপ্তানি-আয়ে বড় ধরনের গতিশীলতা আসায়।দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ড ব্যাপকভাবে রপ্তানির ওপর নির্ভরশীল। গত বছরের প্রথম নয় মাসে দেশটির রপ্তানি ছিল নেতিবাচক ধারায়। বিশেষত তৃতীয় প্রান্তিকে পণ্য ও সেবার রপ্তানি-আয় সাড়ে ১৪ শতাংশ হারে কমে যায়।আর শেষ প্রান্তিকে এসে তা পণ্য ও সেবার রপ্তানি-আয় বেড়েছে ছয় দশমিক ৭০ শতাংশ হারে। এর ফলে সার্বিকভাবে ২০১০ সালে রপ্তানি-আয়ের প্রবৃদ্ধির হার হয়েছে ২৮ দশমিক ১০ শতাংশ। সূত্র: বিবিসি।