মন্দায় কর্মহীনদের ৮৬ শতাংশ সহায়তা পাননি
বিশ্বমন্দার কারণে এ পর্যন্ত যেসব লোকের চাকরি গেছে, তাঁদের ৮৬ শতাংশই বেকারত্বকালীন কোনো আর্থিক সহায়তা পান না।আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মতে, বিশ্বব্যাপী এমন মানুষের সংখ্যা তিন কোটি ৪৪ লাখ। খবর এএফপির।আইএলওর সামাজিক নিরাপত্তা বিশেষজ্ঞ ফ্লোরেন্স বোনেট জানিয়েছেন, মন্দার কারণে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় চার কোটি লোক শ্রমবাজার থেকে ঝরে গেছেন। কিন্তু এঁদের ৮৬ শতাংশেরই দিন অতিবাহিত করার মতো কোনো নিয়মিত ব্যবস্থা করা হয়নি।আইএলও বলছে, মন্দার কারণে বিশ্বব্যাপী কাজ হারানো ব্যক্তিদের এ জরিপের আওতায় আনা হয়েছে। বিশ্বের ১৯৮টি দেশের মাত্র ৭২টি দেশে কর্মীদের বিমা কর্মসূচি রয়েছে বলে জরিপে উঠে এসেছে।জেনেভাভিত্তিক এই আন্তর্জাতিক সংস্থাটি বলছে, জরিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে মাত্র ১৬ শতাংশ দেশ প্রথম চাকরি পাওয়ার ক্ষেত্রে আর্থিক সহায়তা দিয়েছে। ফ্লোরেন্স বোনেট জানান, ইউরোপ এবং উত্তর আমেরিকার বেকার যুবকদের ৮০ শতাংশই বেকার ভাতা পান। কিন্তু আফ্রিকার ১০ শতাংশ যুবকও কোনো ভাতা পান না। আফ্রিকাসহ প্রায় ১১৪টি দেশ বেকারদের জন্য কোনো ভাতাই দেয় না।