মফস্বল অর্থনীতি চাঙা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসেন জিল্লুর রহমান
হোসেন জিল্লুর রহমান

মফস্বল অর্থনীতি চাঙা করতে না পারলে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নির্ধারিত দারিদ্র্য বিমোচনের লক্ষ্য অর্জন সম্ভব নয়। গতকাল রোববার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান প্রথম আলোর কাছে এই অভিমত দেন। তিনি বলেন, প্রবৃদ্ধি অর্জনের কৌশলে পরিবর্তন এনে মফস্বলের অর্থনীতিকে তুলে আনতে হবে। মফস্বলের অর্থনীতি চাঙা করতে পারলে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে। তিনি এ অর্থনীতিকে ‘মেজো ইকোনমি’ হিসেবে উল্লেখ করেন।
হোসেন জিল্লুর বলেন, দারিদ্র্য কমাতে সেবা খাতে গরিব মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে। কেননা সেবা খাতটি দেশের অর্থনীতির বিশাল অংশজুড়ে আছে। তাঁর মতে, গরিব মানুষ নানা ধরনের ঝুঁকির কারণে দরিদ্র থাকেন। এসব ঝুঁকি নিরসনের কৌশলও থাকতে হবে পঞ্চবার্ষিক পরিকল্পনায়। তিনি বলেন, দারিদ্র্য নির্মূলের শেষ পর্যায়ে এসে নানা চ্যালেঞ্জের কারণে এর গতি কমে যায়। এই চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলেও পরিবর্তন আনতে হবে।