মমিনুল-সৌম্যর সঙ্গে ফুড পান্ডার চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে খাদ্য সরবরাহকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ফুড পান্ডা সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা সৌম্য সরকার ও মমিনুল হকের সঙ্গে চুক্তি করেছে। এর আওতায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ চলাকালে এই দুই ক্রিকেটারের ব্যাটে ফুড পান্ডার লোগো থাকছে এবং তাঁরা ফুড পান্ডার বিভিন্ন অনলাইন ও অফলাইন মার্কেটিং ক্যাম্পেইনে অংশ নেবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই ক্রিকেটারসহ ফুড পান্ডার মূল প্রতিষ্ঠান রকেট ইন্টারনেটের বাংলাদেশ প্রধান অ্যাম্বরীন রেজা, ফুড পান্ডার ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী, মার্কেটিং ও ক্রিয়েটিভ কো-অর্ডিনেটর সাকেরিনা খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি