মরিশাসে আগ্রাসীভাবে বিনিয়োগ করছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন সরকার ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মরিশাসে ব্যাপকভাবে বিনিয়োগ শুরু করেছে। এরই অংশ হিসেবে মরিশাসের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে ৭০ কোটি ডলার বিনিয়োগ করেছে।বিশ্লেষকেরা বলছেন, এর মাধ্যমে চীন কার্যত ভারতকে পেছনে ঠেলে দিতে চাইছে। মরিশাস বরাবরই ভারত প্রভাবিত হওয়ায় দীর্ঘদিন অন্য কোনো দেশের পক্ষে এখানে সেভাবে ব্যবসা সম্প্রসারণ বা বিনিয়োগ করার সুযোগ তৈরি হয়নি।কিন্তু আফ্রিকায় চীনের বাণিজ্য সম্প্রসারণের জন্য রাষ্ট্রটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে চীন সরকার।মরিশাসের অর্থমন্ত্রী রামকৃষ্ণ সিথানেন সম্প্রতি নয়াদিল্লিতে বলেছেন, মরিশাসে কৌশলগত বিনিয়োগের মাধ্যমে আফ্রিকায় নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য চীন ‘খুব আগ্রাসীভাবে’ অগ্রসর হতে চাইছে।অর্থমন্ত্রী আরও বলেন, যেখানে চীনের কৌশলে সরকারি ও ব্যক্তিখাতের বিনিয়োগ স্বার্থের সমন্বয় ঘটেছে যেখানে ভারত সেই পুরোনো ও বিচ্ছিন্নভাবে বাণিজ্য সম্প্রসারণের কাজ করছে।বর্তমান মরিশাস সরকারের সঙ্গে চীন সরকারের সম্পর্ক অত্যন্ত ভালো বলেও উল্লেখ করেছেন তিনি। সে কারণেই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ নিয়ে কিছু সমস্যা দেখা দিলে তা নিরসনে সরাসরি চীনা প্রেসিডেন্ট হু জিনতার হস্তক্ষেপ কামনা করে তা সমাধান করা হয় বলে জানান সিথানেন।আর তাই প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনের বিনিয়োগের পাশাপাশি অন্য দেশের বিনিয়োগের ক্ষেত্রে চীন সরকারের সম্মতি মিলেছে।মরিশাসের চীনের বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের কারণে দেশটির অর্থনীতিতে এখন আখ চাষ ও পর্যটন প্রাধান্যের পাশাপাশি বাণিজ্যসংশ্লিষ্ট আনুষঙ্গিক সেবা কার্যক্রম (লজিস্টিক), তথ্যপ্রযুক্তি ও আর্থিক সেবার সম্পৃক্ততা বাড়ছে।মরিশাস সরকার অবশ্য চীন ও ভারত উভয় দেশের কাছ থেকেই বিনিয়োগ আনার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করছে।মরিশাসের অধিবাসীদের বেশির ভাগই ভারতীয় বংশোদ্ভূত হওয়ার সুবাদে দেশটির ব্যবসা-বাণিজ্য বরাবরই ভারতনির্ভর ছিল। আবার ভারতমুখী বিভিন্ন বিদেশি বিনিয়োগের অর্থায়ন সংশ্লিষ্ট কার্যক্রমের উল্লেখযোগ্য অংশ মরিশাসেই সম্পন্ন হয়।বিশ্লেষকেরা আরও বলছেন, চীনসহ আরও কয়েকটি ভারত মহাসাগরীয় দেশের সঙ্গে মরিশাসের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হতে থাকায় দেশটিতে ভারতের প্রাধান্য ক্ষুণ্ন হচ্ছে।তাদের মতে, এই অঞ্চলে চীন যে বন্দর উন্নয়নের কাজ হাতে নিয়েছে, তার উদ্দেশ্য বাণিজ্যিক হলেও ভবিষ্যতে কোনো এক সময়ে এটি সামরিকভাবেও কাজে লাগতে পারে। সূত্র: এফটি