মসলা চাষে জনতা ব্যাংক ঋণ দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক খাগড়াছড়িতে সহজ শর্তে ও মাত্র ৪ শতাংশ সুদে মসলাজাতীয় পণ্য আদা ও হলুদের আবাদে কৃষিঋণ বিতরণ শুরু করেছে। ব্যাংকের খাগড়াছড়ি শাখা এই কার্যক্রম শুরুর প্রথম দিনে গতকাল বুধবার নয়জন কৃষককে ছয় লাখ টাকা দিয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের এজিএম সুজিত কুমার দাশগুপ্ত, খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক পিন্টু কুমার সেন ও ঋণ বিতরণ কর্মকর্তা মিন্টু খীসা। অনুষ্ঠানে জানানো হয়, এ বছর ব্যাংকের খাগড়াছড়ি শাখা ৩০ লাখ টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ঋণ গ্রহণকারী কৃষক জীতেন্দু চাকমা বলেন, ‘নামমাত্র সুদে কৃষিঋণ পাওয়ায় আমাদের আদা ও হলুদ চাষে সহায়ক হচ্ছে। গত বছর হলুদ চাষে লোকসান হলেও এবার ঋণ পাওয়ায় তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।’ খাগড়াছড়ি প্রতিনিধি