মহাসেনের মুখে সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ:


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরেও এখন ১২টি বড় জাহাজে সোয়া দুই লাখ টন ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল রয়েছে। কিন্তু ঘূর্ণিঝড়ের হুমকির মুখে গত সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে এসব জাহাজের পণ্য খালাস বন্ধ করে দিয়েছে নৌযান পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল। এ সংস্থার নির্বাহী পরিচালক মাহবুব রশীদ গতকাল প্রথম আলোকে জানান, বড় জাহাজ থেকে পণ্যবোঝাই ছোট নৌযানগুলো কর্ণফুলী নদীতে ফিরিয়ে আনা হয়েছে। সেখানে এখন পণ্যবাহী ও খালি ছোট নৌযান আছে প্রায় ৩৮১টি।


ঘূর্ণিঝড় মোকাবিলায় বন্দরের প্রস্তুতি:

আবহাওয়া অধিদপ্তর ৪ নম্বর হঁশিয়ারি সংকেত জারির পর বন্দর কর্তৃপক্ষ দুই মাত্রার সতর্কতা (অ্যালার্ট ২) জারি করেছে। এই সতর্কতা অনুযায়ী, জেটি ও মুরিংয়ে থাকা সব জাহাজ ভালোভাবে রশি দিয়ে বেঁধে রাখা এবং এগুলোর মূল ইঞ্জিন তাৎক্ষণিক নোটিশে চালু রাখার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের সভাপতিত্বে গত সোমবার দুর্যোগ ব্যবস্থাপনাসংক্রান্ত উপদেষ্টা কমিটির এক সভা থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত বাড়ার সঙ্গে সঙ্গে কী কী পদক্ষেপ নিতে হবে সে সম্পর্কে বন্দরের একটি নির্দেশনামূলক পুস্তিকা আছে। ‘সাইক্লোন ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস অ্যান্ড পোস্ট সাইক্লোন রিহ্যাবিলিটেশন প্ল্যান’ শীর্ষক ওই পুস্তিকা অনুযায়ী, ঘূর্ণিঝড়ের সতর্কসংকেতের আলোকে বন্দরের নিজস্ব ৪ মাত্রার সতর্কতা জারি করা হয়। আবহাওয়া অধিদপ্তর ৫ নম্বর সতর্কসংকেত জারি করলে বন্দর পণ্য ওঠানো-নামানো কার্যক্রম বন্ধ করার প্রক্রিয়া শুরু করবে। একইভাবে ধাপে ধাপে বন্দর জেটিতে থাকা সব জাহাজ বহির্নোঙরে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।