মহিউদ্দিন আহমেদ সমবায় ব্যাংকের চেয়ারম্যান হলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিউদ্দিন আহমেদ সম্প্রতি বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।সম্প্রতি ঢাকার মতিঝিলে সমবায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের বিশেষ সাধারণ সভায় পরিচালনা পর্ষদের নির্বাচন হয়। এতে পরিচালক পদে নির্বাচিত হন এ কে এম হাবিবুর রহমান চাঁদ, ডা. আজম খান, চৌধুরী মো. আফজল হোসেন, মো. ছাবের আলী, মোস্তফা সেলিম ও হাসিনা নজরুল। বিজ্ঞপ্তি।