মহিষ পালনে অধিক হারে ঋণ বিতরণের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিষ পালনে অধিক হারে ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণিসম্পদের মধ্যে গরুর
পাশাপাশি মহিষ পালনও একটি লাভজনক উপখাত। মহিষের দুধ ও মাংস পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে সহায়তা করতে পারে। পাশাপাশি হালচাষ এবং গ্রামীণ পরিবহনেও মহিষের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
এসব গুরুত্ব বিবেচনায় বার্ষিক কৃষি ও পল্লি ঋণ নীতিমালা ও কর্মসূচির আওতায় কৃষক ও খামারিদের মহিষ পালনের জন্য অধিক হারে ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ঋণের পরিমাণ, মেয়াদ ও পরিশোধ সূচি প্রণয়নে ব্যাংকগুলো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।