প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইওয়ান ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর বনানীতে প্রধান কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দোয়ায় অংশ নেন কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ রাজ্জাক খান। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সাইফুদ্দিন মো. ফারুকী ও মুফতী মো. আলাউদ্দিন। বিজ্ঞপ্তি।