প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইওয়ান ইলেকট্রনিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। এ উপলক্ষে রাজধানীর মহাখালীর একটি কনভেনশন হলে সম্প্রতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তাসকিন আহমেদকে বরণ করে নেন কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ রাজ্জাক খান এবং ডিরেক্টর দিলরুবা তনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার কে এম জি কিবরিয়া। বিজ্ঞপ্তি।