মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন নির্বাহী ভাইস চেয়ারম্যান
খন্দকার মাজহারুল হক গতকাল রোববার মাইক্রো-ক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর মাজহারুল হক ১৯৭৬ সালে কেন্দ্রীয় ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগ দেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার্সস্থ ইকোনমিক ইনস্টিটিউট থেকে ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ৩৩ বছরে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রায় সব বিভাগে দায়িত্ব পালন করেন।ক্ষুদ্রঋণ বিষয়ে ২০০০ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে গঠিত স্টিয়ারিং কমিটির সদস্যসচিব ছিলেন মাজহারুল হক। পেশাগত দায়িত্ব পালন এবং প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার জন্য জনাব হক বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। বিজ্ঞপ্তি।