মাইক্রোম্যাক্স কিউ৩৪৬ স্মার্টফোন বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মাইক্রোম্যাক্স বাজারে নিয়ে এল বিশ্বের সর্বপ্রথম আঞ্চলিক অপারেটিং সিস্টেম বা ইউআই ‘ইন্ডাস্’ভিত্তিক স্মার্টফোন মাইক্রোম্যাক্স কিউ৩৪৬। ৪.৫ ইঞ্চি ডব্লিউভিজিএ ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ৮ গিগাবাইট রম, ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ভিজিএ ফ্রন্ট ক্যামেরা, ১৭০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ এবং অসাধারণ সহজ ইন্টারফেস-সংবলিত এই স্মার্টফোন ব্যবহার করা যাবে সম্পূর্ণ বাংলায়। সম্প্রতি স্মার্টফোনটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোফেল টেলিকমের চেয়ারম্যান মাজহারুল ইসলাম ও হেড অব বিজনেস সাকিব আরাফাত এবং মাইক্রোম্যাক্স ইনফোম্যাটিক্স লিমিটেডের কান্ট্রি হেড মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বিজ্ঞপ্তি।