মাইক্রোসফট বাংলাদেশ ও এনসিসি ব্যাংকের মধ্যে চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংক ও মাইক্রোসফট বাংলাদেশের মধ্যে গতকাল একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল আমিন এবং মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. ফিরোজ মাহ্মুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও তথ্যপ্রযুক্তি প্রধান তপন কান্তি সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই চুক্তি অনুযায়ী মাইক্রোসফট বাংলাদেশের কাছ থেকে এনসিসি ব্যাংক আগামী তিন বছর বিনা মূল্যে সফটওয়্যারের সর্বাধুনিক বিভিন্ন সেবাসমূহ পাবে। বিজ্ঞপ্তি।