মাইক্রোসফটের প্রধান নির্বাহীর ১৩০ কোটি ডলারের শেয়ার বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফট করপোরেশনের প্রধান নির্বাহী স্টিভ বালমার সম্প্রতি তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানটির ১৩০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন। গত সাত বছরের মধ্যে এই প্রথমবারের মতো তিনি তাঁর মালিকানাধীন কোনো শেয়ার বিক্রি করলেন। শেয়ার বিক্রির বিষয়টি স্টিভ বালমার গত শুক্রবার নিশ্চিত করেছেন।বালমার বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বৈচিত্র্য আনার লক্ষ্যেই তিনি এই শেয়ার বিক্রি করেছেন। তিনি আরও বলেন, এ বছরে সাত কোটি ৫০ লাখ শেয়ার বিক্রির পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্যানুযায়ী তিনি প্রায় পাঁচ কোটি শেয়ার বিক্রি করেছেন।বালমারের কাছে মাইক্রোসফটের প্রায় তিন হাজার ৫০০ কোটি শেয়ার রয়েছে। যার বাজারমূল্য ৯০০ কোটি ডলার। মাইক্রোসফটের মোট সম্পদের পরিমাণ দুই হাজার ৬০০ কোটি ডলার।—টাইমস অব ইন্ডিয়া