মাইক্রোসফটের ব্যাংকিং সলিউশন ডে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফট রাজধানীর একটি হোটেলে সম্প্রতি ব্যাংকিং সলিউশন ডে আয়োজন করেছে। এ অনুষ্ঠানে দেশে নিরাপত্তার সঙ্গে অনলাইনে ব্যাংকিং লেনদেন সম্পাদনসহ সাইবার নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অতিরিক্ত অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, মাইক্রোসফটের এশিয়া-প্যাসিফিক (অ্যাপাক) অঞ্চলের ডিজিটাল ক্রাইম ইউনিটের অ্যাসিস্ট্যান্ট জেনারেল কাউন্সিল কেসাভ এস ঢাকার, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোনিয়া বশির কবির, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি মো. আরফান আলী, মেট্রোনেট বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ম্যানেজার (জিএম) মোহাম্মদ ইশতিয়াক মিয়া, পূবালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আলী, টেক ওয়ান গ্লোবালের (প্রাইভেট) এমডি লাহিরু মুনিনদ্রদাসা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সোনিয়া বশির কবির বলেন, বর্তমান প্রেক্ষাপটে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে উচ্চ মানসম্পন্ন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কেসাভ এস ঢাকার বলেন, বাংলাদেশে ব্যাংকিং খাত অনেক গুরুত্বপূর্ণ। এ খাতের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। তিনি আরও বলেন, ‘অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করার আগে অনলাইন সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। উন্নত সফটওয়্যার ও হার্ডওয়্যারের সঙ্গে উপযুক্ত সলিউশন বা সমাধান ব্যবহারের মাধ্যমে অনলাইন ক্রাইম নিয়ন্ত্রণে আনা সম্ভব।’ বিজ্ঞপ্তি