প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি নোয়াখালীর মাইজদী কোর্টে ডাচ্-বাংলা ব্যাংকের ১৫০তম শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ আনুষ্ঠানিকভাবে এই শাখার উদ্বোধন করেন। কে এস তাবরেজ তাঁর স্বাগত বক্তব্যে ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি অব্যাহত সমর্থন, সহযোগিতা ও আস্থার জন্য ব্যাংকের সব গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীকে কৃতজ্ঞতা জানান। তিনি ডাচ্-বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আধুনিক অনলাইন ব্যাংকিং সেবা নেওয়ার জন্য স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় শিল্পপতি, গণমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও অন্যান্য আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।