মাইটেলের পণ্য নিয়ে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইটেল-এর পণ্য নিয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘Briefing of Mitel’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। একে খান টেলিকম লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই একে খান টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কাসেম খান অনুষ্ঠানে আসা অতিথিদের শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি মাইটেল টেলিকমের সঙ্গে পার্টনারশিপের বিষয়ে কিছু ধারণা দেন। বিশেষ অতিথির বক্তব্যে ভারত-বাংলাদেশ মাইটেল টেলিকমের প্রধান অনুরাগ কুমার, বাংলাদেশে মাইটেল টেলিকমের কার্যক্রম ও এর ভবিষ্যৎ​ কর্মপন্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাসুদ রহমান তথ্যপ্রযুক্তির নানাবিধ সুবিধা ও বাস্তব জীবনে এর প্রয়োগ সম্পর্কে বক্তব্য দেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার পিয়েরা লারামি।