মাইডাসের নতুন এমডি মশিউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মশিউর রহমান
মশিউর রহমান

ড. এ এস এম মশিউর রহমান সম্প্রতি পদোন্নতি পেয়ে মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেসের (মাইডাস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন। এর আগে তিনি এ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মশিউর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ও হনলুলু ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি কার্যক্রম মূল্যায়ন, মান নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা পদ্ধতি এবং বিক্রয়, বিপণন ও কৃষি ব্যবস্থাপনার ওপর দেশে-বিদেশে ২৯ বছর বিভিন্ন দায়িত্বশীল পদে কাজ করেছেন।
বিজ্ঞপ্তি