মাইডাসের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক প্রতিষ্ঠান মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেসের (মাইডাস) ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ধানমন্ডির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাইডাসের চেয়ারম্যান বজলুর রহমান খান। সভায় কোম্পানির ২০১৫-১৬ সালের পরিচালকদের প্রতিবেদন ও বার্ষিক হিসাব গৃহীত হয়। সভায় হাফিজ জি এ সিদ্দিকী, রোকিয়া আফজাল রহমান, মির্জা আলী বেহেরুজ ইস্পাহানী, মেজর জেনারেল (অব.) মহব্বত জান চৌধুরী, পারভীন মাহমুদ ও সাবিনা আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি