মাইন্ডট্রি ও ফাস্ট গ্রুপের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিজ্ঞাপনী সংস্থা মাইন্ডট্রি লিমিটেড ও ফাস্ট গ্রুপ প্রাইভেট লিমিটেডের মধ্যে গত সোমবার ফেবার ক্যাস্টেলের ডিজিটাল মার্কেটিং বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী মাইন্ডট্রি আগামী এক বছরের জন্য এজেন্সি হিসেবে ফেবার ক্যাস্টেলের ডিজিটাল মার্কেটিংয়ের সব কাজ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাফিজ আহমেদ, মাইন্ডট্রির এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজা বেগমসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।