মাইসেল মোবাইল বিক্রি হবে স্বপ্নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিআই লজিস্টিকস লিমিটেডের চেইন শপ স্বপ্নের সব আউটলেটে মাইসেল ব্র্যান্ডের মোবাইল ফোনসেট ও ট্যাবলেট বিক্রি হবে। এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। মাইসেল মোবাইল ফোনের পরিচালক মো. নাহিদুল ইসলাম এবং এসিআই লজিস্টিকসের হেড অব বিজনেস ডেভেলপমেন্টস সোহেল তানভীর খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় মাইসেলের মহাব্যবস্থাপক মুহাম্মদ মাহবুবুর রহমান মিয়া, হিসাবপ্রধান মো. নুর ই আলম এবং স্বপ্নের সহকারী মহাব্যবস্থাপক কে এম সামসুজ্জামান, সহকারী ব্যবস্থাপক ফাতহুল কবির অমিয় প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি