মাওনায় ইস্টার্ন ব্যাংকের ৭৯তম শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ২৪ ডিসেম্বর ঢাকার অদূরে গাজীপুর জেলার মাওনা চৌরাস্তায় ব্যাংকের ৭৯তম শাখা উদ্বোধন করেন। হেড অব কনজ্যুমার ব্যাংকিং নাজিম আনোয়ার চৌধুরীসহ ইস্টার্ন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।