মাগুরায় জিংকসমৃদ্ধ ইরি ধানের ওপর প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিংকসমৃদ্ধ বিশেষ জাতের ইরি-৬২ ধানের বীজ উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিক্রয় বিষয়ে গতকাল সোমবার মাগুরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই ধানের গুণাগুণ ও ফলন সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন এগ্রিকালচার অ্যাডভাইজার সোসাইটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ ও প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম। এতে ২৫ জন কৃষক অংশ নেন।
কর্মশালায় বলা হয়, এই ধানের প্রধান বৈশিষ্ট্য হলো, এটি জিংকসমৃদ্ধ। এর ভাত খেলে তা শরীরে জিংকের ঘাটতি কমাতে সহায়ক ভূমিকা পালন করে।
কৃষি কর্মকর্তারা জানান, মাগুরায় এ বছরই প্রথম ৫০টি প্লটে এই বিশেষ জাতের ধান চাষ হচ্ছে। এই ধান চাষে হেক্টরপ্রতি প্রায় পাঁচ টন চাল উৎপাদিত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।