মাগুরায় স্বল্পকালীন বিরি-৫৭ ধান চাষে সাফল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় প্রথমবারের মতো বিরি-৫৭ ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন কৃষকেরা। চলতি বছরে রোপা আমন মৌসুমে স্বল্পকালীন এ ধান চাষ করে কৃষকেরা একরপ্রতি ৫০ থেকে ৫৫ মণ ধান পান। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এই ধান চাষ করে অন্তর্বর্তীকালীন সময়ে জমিতে সরিষা বা মসুর ডালও চাষের মাধ্যমে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হতে পারবেন। তাঁরা আরও জানান, এ ধান চাষে অন্যান্য ধানের তুলনায় সার ও সেচ কম লাগে। এ ছাড়া অন্যান্য ধান উঠতে যেখানে সময় লাগে ১২৫ থেকে ১৪৫ দিন, সেখানে বিরি-৫৭ ধান ঘরে ওঠে ১০০ থেকে ১০৪ দিনে। খবর বাসসের।কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, স্বল্পমেয়াদি হওয়ায় এ ধান খরা শুরু হওয়ার আগে অক্টোবর মাসের মধ্যেই কাটা যায়।সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী জানান, স্বল্পকালীন এ ধানের চাষ বাড়াতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।